ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে দাফনের ৭২ দিন পর কবর থেকে শহীদ বিশালের লাশ উত্তোলন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ৪:১৮

জয়পুরহাটের পাঁচবিবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ বিশালের মৃতদেহ আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে প্রশাসনের সহায়তায় মৃতদেহটি উত্তোলন করা হয়।

জানা গেছে, গত ৪ আগস্ট জয়পুরহাট শহরের পাচুড় মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মজিদুল সরকারের ছেলে কলেজছাত্র নজিবুল সরকার বিশাল নিহত হন। নিহত হওয়ার পর সেদিন রাতেই বিশালকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে শহীদ বিশালের বাবা বলেন, সঠিক বিচারের আশায় আমার ছেলের লাশ উত্তোলন করার হুকুম দিয়েছি। সুষ্ঠু তদন্ত করে যেন সঠিক বিচার পাই, সে আশা করছি।

বিশাল নিহত হওয়ার ১৪ দিন পর গত ১৮ আগস্ট তার বাবা মজিদুল সরকার বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১২৮ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নামে হত্যা মামলা দায়ের করে। জয়পুরহাট আমলী আদালত-১-এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদেশ বৃহস্পতিবার কবর থেকে তার মৃতদেহ উত্তোলন করা হয় । 

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি  ডা. শাহ আলম শোভন, জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মিজানুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের এসআই জাহাঙ্গীর আলমসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল বাইন বলেন, আমরা আদালতের নির্দেশে আইনি কার্যক্রম পরিচালনার জন্য লাশের সুরতহাল প্রতিবেদন সম্পাদনের জন্য লাশ উত্তোলন করতে এসেছি। আসলে সেদিন কী ঘটেছিল, ময়নাতদন্তে প্রতিবেদনের আলোকে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

T.A.S / জামান

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ

জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক

মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক

টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ