ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

অবৈধ ম্যাজিক জাল উদ্ধারে গিয়ে গ্রামপুলিশ আহত


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ৪:৫৯

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিষিদ্ধ চায়না ম্যাজিক জাল জব্দ করায় তিনজন গ্রামপুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের শিকার গ্রামপুলিশ সদস্যরা হলেন- উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডে কর্মরত হান্নান শেখ (৫২), ৬নং ওয়ার্ডে কর্মরত শাহাদাত খন্দকার (৫৬) এবং ৮নং ওয়ার্ডে কর্মরত গ্রামপুলিশ ইমন খন্দকার (২৫)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপজেলার মধুর নাগরার কেড়ানি ব্রিজসংলগ্ন পূর্ব পাশে  এ ঘটনা ঘটে।

গ্রামপুলিশ সদস্যরা জানান, ইউএনওর নির্দেশে আমরা অবৈধ চায়না জাল উদ্ধার করতে গেলে মধুর নাগরা গ্রামের জিরুল্লা বাড়ির উত্তর পাশে অবস্থানকালে জাল উত্তোলনের সময় মিজানুর জিরুল্লা (৫২), আয়শা বেগম (২৫), সলেমন জিরুল্লা (৪৭) আমাদের বেধড়ক মারধর করে জাল ছিনিয়ে নিয়ে আমাদের আটকে রাখে। পরে ইউএনও স্যারকে জানালে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত মিজানুর জিরুল্লা বলেন, আমার ভুল হয়ে গেছে। আমাকে মাফ করে দেন। আয়শা বেগম বলেন, আমি যখন দেখি আমার আব্বু মিজানুর জিরুল্লার সাথে হাতাহাতি হচ্ছে তখন আমি গিয়ে তাদের ফেরানোর চেষ্টা করি। আমি কাউকে মারিনি। অপরদিকে সলেমন জিরুল্লা জানান, তিনি কারো গায়ে হাত দেননি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে তৎক্ষণাৎ পুলিশ গিয়ে জাল জব্দ করে এবং গ্রামপুলিশ সদস্যদের উদ্ধার করে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার বলেন, দেশি প্রজাতির মাছ রক্ষায় নিষিদ্ধ জাল ব্যবহার রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে গ্রামপুলিশ সদস্যরা খুবই আন্তরিক হয়ে সহযোগিতা করছেন। এতে ক্ষিপ্ত হয়ে অবৈধ জাল ব্যবহারকারী আমাদের সহযোগী গ্রামপুলিশ সদস্যদের মারধর করেছে। বিষয়টি খুবই দুঃখজনক। এ বিষয়ে ব্যবস্থা নিতে ওসিকে বলা হয়েছে।

T.A.S / জামান

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ