ঢাকা বৃহষ্পতিবার, ২১ মে, ২০২৬

মুফতি সৈয়দ মুহা. ফয়জুল করীম

ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হলে দেশে কোনো বৈষম্য থাকবে না


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১০-২০২৪ বিকাল ৫:৫৩

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহা. ফয়জুল করীম বলেছেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হলে দেশে কোনো বৈষম্য থাকবে না। ধনী-গরিবের ভেদাভেদ থাকবে না। সর্বস্তরে সাম্য প্রতিষ্ঠিত হবে। কৃষক, শ্রমিকসহ সকল মানুষ তার ন্যায্য অধিকার পাবে। বাংলাদেশ একটি কল্যাণকামী রাষ্ট্র হিসেবে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে রাজবাড়ীর ঐতিহাসিক রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখা আয়োজিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত সরকারের আমলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে গেছে। রাষ্ট্রীয় সম্পদ খেয়াল-খুশিমতো ব্যবহার করা হয়েছে। যদি দেশে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম থাকত, তাহলে একটি টাকাও বিদেশে পাচার হওয়ার সুযোগ থাকত না।

তিনি আরো বলেন, আগামীতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। যে দলে খুনী, ধর্ষক, চাঁদাবাজ ও লুটেরা আছে, তাদের দিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব নয়। সে কারণে যে দলে আদর্শবান ও চরিত্রবান লোক আছে, তাদের সাথে একাত্মতা প্রকাশ করতে হবে। তবেই এ দেশ সুদমুক্ত, শোষণহীন একটি কল্যাণকামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুফতি মুহাম্মদ শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে অন্যান্যের মধ্যে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সদস্য মাওলানা আমিনুল ইসলাম কাসেমী, ইসলামী শ্রমিক আন্দোলন ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মওলানা মো. গোলাম কিবরিয়া, জেলা ইমাম কমিটির সভাপতি মওলানা ইলয়াস মোল্লা, সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন আব্বাসী, ক্বারী আবু ইউসুফ, অ্যাড. মো. জাহাঙ্গীর আলম খান প্রমুখ বক্তৃতা করেন।

T.A.S / জামান

নবীনগরে ১০০ পরিবারকে স্বাবলম্বী করতে মতিন ভূঁইয়া ফাউন্ডেশনের গবাদিপশু বিতরণ

দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান,জমকালো আয়োজনে বরণ

বাগেরহাটে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে দৈবজ্ঞহাটীতে বিশাল মানববন্ধন

জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

দুর্নীতি ঢাকতেই প্রাচীর ভাঙচুরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

লোহাগড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর আহত, থানায় মামলা

শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

পাঁচবিবিতে থামছেই না চুরি, ১ মাসে ১০টির অধিক দূধর্ষ চুরি সংঘটিত

জনপ্রিয় ব্যবসায়ী ও বিএনপি নেতা আহাম্মদ আলীর মৃত্যুতে শোকাহত কাউনিয়া

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

গোপালগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মদন ফতেপুরে ১৭৪৮ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

ধামইরহাটে জমকালো আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন