চাঁপাইনবাবগঞ্জে ছেলের খোঁজ চেয়ে মায়ের সংবাদ সম্মেলন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে নিখোঁজ আফজাল (৩৭) নামের এক ব্যক্তি। ওই ছেলের খোঁজ চেয়ে তার মা খাদিজা বেগম রোববার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। নিখোঁজ আফজাল হোসেন রাজশাহী জেলার তোফাজ্জুল ইসলামের ছেলে আফজাল হোসেন (৩৭)।
সংবাদ সম্মেলনে খাদিজা বেগম বলেন, প্রায় ১৫ বছর আগে আমার ছেলের সাথে উপজেলার আলাতুলি ইউনিয়নের বকচর এলাকার মৃত আব্দুর রহমানের মেয়ে রোকশানার (৩২) বিয়ে হয়। বিয়ের পর থেকেই আমার ছেলে তার শ্বশুরবাড়িতেই (ঘরজামাই) থাকত। তার জাতীয় পরিচয়পত্রে শ্বশুরবাড়ির ঠিকানা দেয়া আছে। ২০১৭ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) মেরে ফেলেছে বলে আমার ছেলের বউয়ের কাছ থেকে জানতে পারি। কিন্তু ছেলের লাশ নেয়ার জন্য আলাতুলির সীমান্তে গিয়ে খোঁজ নিলে এলাকার লোকেরা বলেন, সেদিন কাউকে বিএসএফ গুলি করে হত্যা করেনি। এখন পর্যন্ত আমার ছেলে আফজালের খোঁজ মেলেনি।
খাদিজা আরো জানান, যখন আমার ছেলের খোঁজ চাইতে রোশনারার পরিবারের কাছে বারবার শরণাপন্ন হই সে সময় রোকশানা আমাদের ৩ জনের বিরুদ্ধে (আমিসহ আমার স্বামী তোফাজ্জুল ও নিখোঁজ ছেলে আফজাল) যৌতুকের মামলা দায়ের করে। আমি জামিনে মুক্তি পেলেও আমার স্বামী আর ছেলে মুক্তি পায়নি। তারা বর্তমানে পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি। আদালতের নির্দেশে তানোর থানা পুলিশ চলতি বছরের এপ্রিল মাসে আমার বাড়ির মালামাল জব্দ (ক্রোক) করে।
তিনি জানান, আমার ছেলের খোঁজ না পেয়ে রোকশানাসহ তাদের পরিবারের মোট ৬ (ছেলের বউ) জনের বিরুদ্ধে মামলা দায়ের করি। তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম আমার করা মামলায় ৬ আসামির সাথে লেয়াজোঁ করে আমার বিরুদ্ধে সাক্ষী দেন। অতঃপর মামলাটি শেষ হয়। পরে ওই তদন্তকারী কর্মকর্তা (নজরুল ইসলাম) কোর্টে আমার বিরুদ্ধে অপহরণের মামলাটি মিথ্যা বলে একটি মামলা করেন। তার করা মামলার ভিত্তি না থাকায় আদালত আমাকে জামিনে মুক্তি দেয়। আমি আদালত থেকে মুক্তি পেলেও মন থেকে মুক্তি পাইনি। আমি আমার ছেলের খোঁজ চাই আর আদালত থেকে যৌতুকের মিথ্যা মামলা থেকে পরিত্রাণ চাই।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত