‘আইনগত দক্ষতা ও পেশাগত নৈতিকতা’ শীর্ষক প্রশিক্ষণ পেলেন যবিপ্রবি শিক্ষার্থীরা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভেটেরিনারি মেডিসিন অনুষদের ইন্টার্ন ব্যাচের শিক্ষার্থীদের ‘আইনগত দক্ষতা ও পেশাগত নৈতিকতা’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল ভবনের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতি হিসেবে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সভাপতি ডা. মো. মনজুর কাদের, প্রধান অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সদস্য ডা. মো. সাফিউল আহাদ সরদার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ভেটেরিনারি আইন, ভেটেরিনারি ইথিক্স, বিভিসি স্ট্যান্ড ফর ভেটেরিনারি এডুকেশনসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার বলেন, ভেটেরিনারিয়ান তথা ডাক্তারদের হাতে প্রাণির প্রাণ। তাই সে হাত যেন নৈতিকতার সাথে ব্যবহৃত হয়। নবীন ডাক্তারদের উদ্দেশ করে তিনি বলেন, দরিদ্র খামারিদের যেন স্বল্পমূল্যে বা বিনামূল্যে চিকিৎসা কিংবা চিকিৎসা সম্পর্কিত পরামর্শ প্রদান করা হয়। কারণ দেশের যারা দরিদ্র খামারি আছেন তাদের অনেক সময় ফি দেয়ার সক্ষমতা থাকে না।
যবিপ্রবি ভেটেরিনারি মেডিসিন অনুষদের ৫২ জন শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে ২০ মিনিটের পরীক্ষা ও বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রার ডা. গোপাল চন্দ্র বিশ্বাসের সমাপনী বক্তব্যের মাধ্যমে আয়োজন শেষ হয়।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য