কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার আটক
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লক্ষ্মী সরকারকে (৫০) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে উপজেলার তারাশী গ্রাম থেকে দুই নারী ও একজন পুরুষসহ তাকে আটক করা।
জানা গেছে, লক্ষ্মী রানী সরকার তাড়াশী গ্রামের একটি ভাড়া বাসায় গত দেড় মাস ধরে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ ঘটনায় এলাকাবাসী মৌখিকভাবে কোটালীপাড়া থানা পুলিশকে অভিযোগ দিলে লক্ষ্মী সরকারকে তৃষ্ণা মোল্লা (২৫), সুমি বেগম (২৮) ও মহসিন উদ্দিন খান (২০)-সহ আটক করা হয়।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এলাকাবাসীর মৌখিক অভিযোগের ভিত্তিতে লক্ষ্মী রানী সরকারকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার