লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম, সদস্য সচিব আটক
নড়াইলের লোহাগড়ায় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে উপজেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম করেছে বিএনপির অপর পক্ষ। আহত উপজেলা বিএনপির আহ্বায়ককে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতানকে আটক করেছে। রোববার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার জয়পুর ইউনিয়নের মরনমোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলা বিএনপি দুটি ধারায় বিভক্ত। একটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম এবং অন্য গ্রুপের নেতৃত্বে রয়েছেন উপজেলা বিএনপির অপর সদস্য সচিব টিপু সুলতান। সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে এ দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে মতপার্থক্য চলে আসছিল। সম্প্রতি বিভিন্ন ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে রোববার দুপুরে সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিমের লোহাগড়া শহরের মদিনাপাড়ার বাড়িতে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ওই বৈঠকে যোগ দেয়ার জন্য উপজেলা বিএনপির আহ্বায়ক ও লাহুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল জমাদ্দার (৬৫) মোটরসাইকেলযোগে লাহুড়িয়া থেকে লোহাগড়ার উদ্দেশে রওনা হয়। তিনি জয়পুর-লাহুলিয়া সড়কের মরিচপাশা এলাকার মরনমোড় নামক স্থানে পৌঁছলে প্রতিপক্ষ সদস্য সচিব টিপু সুলতানের নেতৃত্বে উপজেলা যুবদলের সদস্য সচিব আহাদুজ্জামান বাটু, মফিজ, লিটুসহ ১০-১২ জন বিএনপি নেতাকর্মী নজরুলের মোটরসাইকেলের গতিরোধ করে লাঠি, রামদা দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।
এদিকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতানকে (৪৭) লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে আটক করেছে।
উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম উপজেলা বিএনপির আহ্বায়কের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের বহিষ্কারের দাবি জানিয়েছেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান