ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর সন্ধান চায় পরিবার


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৮-১০-২০২৪ দুপুর ৩:২৯

মাদারীপুরে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীকে ফিরে পেতে পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেছেন। মাদারীপুরে রফিকুল ইসলাম (২২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী ৪৮ দিন ধরে নিখোঁজ থাকার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাকে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা।শুক্রবার (১৮ অক্টোবর) সকালে নতুন শহর এলাকার একটি এ অফিসে সংবাদ সম্মেলন করা হয়। 

নিখোঁজ রফিকুল ইসলাম শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের দক্ষিণ কেবলনগর বক্তারকান্দি গ্রামের মাওলানা আব্দুল জলিল বক্তারের ছেলে ও নারায়ণগঞ্জের ফতুল্লার আদর্শনগর এলাকার জামেয়া তালিমিয়া মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। 

রফিকুলের বড় ভাই মুফতি তাজুল ইসলাম ফারুকী লিখিত বক্তব্যে বলেন, গত ১ সেপ্টেম্বর মাদারীপুর সদর উপজেলার কুলপদ্বী এলাকার বোনের বাসা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লার মাদ্রাসার উদ্দেশে বের হয় রফিকুল। পরে আর কোনো হসিদ পাওয়া যায়নি তার। পরিবারের সাথেও কোনো যোগাযোগ করেনি। এরপর ১৮ সেপ্টেম্বর মাদারীপুর সদর মডেল থানায় একটি নিখোঁজ জিডি করেন তাজুল ইসলাম। কিন্তু রফিকুলকে উদ্ধারে কোনো সহযোগিতা করেনি পুলিশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রফিকুলের বাবা মাওলানা আব্দুল জলিল বক্তার, মুফতি তাজুল ইসলাম ফারুকী (মোহাদ্দেস, ধুলগ্রাম মাদ্রাসা), রফিকুলের দুলাভাই আব্দুল হাসিবসহ অনেকেই।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, মাদ্রসাছাত্র রফিকুলকে খুঁজে পেতে কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এছাড়া তথ্যপ্রযুক্তির সহায়তার মাধ্যমে দ্রুত রফিকুলকে উদ্ধারে ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

T.A.S / জামান

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?