ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

গজারিয়ায় বজ্রপাতে কৃষাণীর মৃত্যু


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১০-২০২৪ দুপুর ৪:১৫

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামে বজ্রপাতের মো. হান্নান মিয়ার স্ত্রী হালিমা বেগম (৫০) নামে এক কৃষাণীর মৃত্যু হয়েছে৷ এ ঘটনার নিহতের স্বামী আব্দুল হান্নান (৬০) ঘটনায় আহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কৃষাণী হালিমা বেগম দুপুর ১২টার দিকে তার গোয়ালের গরুর জন্য ঘাস কাটতে পাশের জমিতে গেলে বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহটি পুলিশি হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

T.A.S / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক