ছাত্র-ছাত্রীরাই আগামীর বাংলাদেশ গড়বে : হুমায়ূন পাটওয়ারী
সুষ্ঠু ও সুন্দর সমাজ বিনির্মাণে শিক্ষার কোনো বিকল্প নেই। আজকের ছাত্র-ছাত্রীরাই আগামীর উন্নত বাংলাদেশ গড়বে। সবাই সবকিছুর জন্য মাস্টারমাইন্ড খোঁজেন, কিন্তু আল্লাহই হচ্ছেন সবচেয়ে বড় মাস্টারমাইন্ড।
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগারের উদ্যোগে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও এসএসসির কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক মানবাধিকার নেতা, কানাডা বিএনপি পশ্চিমের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও মাবিয়া-নজির ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম হুমায়ূন পাটওয়ারী এসব কথা বলেন।
শুক্রবার (১৮ অক্টোবর) সকালে হাজির বাজারের একটি মিলনায়তনে এসএসসি-২০২৪ পরীক্ষায় উত্তীর্ণ ৭০ জন কৃতী ছাত্র-ছাত্রীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। জিএম হাট ইউনিয়ন পরিষদের সচিব মফিজুর রহমানের সভাপতিত্বে ও সাকিবের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেনী আলিয়া মাদ্রাসা প্রাইমারি সেকশনের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ রেদওয়ান, চট্টগ্রাম বন্দর কলেজের শিক্ষক ফরহাদ ভূঁইয়া, ফেনী জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি শরীফুল ইসলাম ও ছাত্র আন্দোলনের সমন্বয়ক ঈমাম মেহেদি হাসান মেশকাত ।
T.A.S / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান