সিটি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হলেন খন্দকার জিলহজ্ব
ঢাকার প্রবেশদ্বার আমিনবাজার একটি সম্ভাবনাময় এলাকা হিসেবে পরিচিত। এই ইউনিয়নে এখন বিভিন্ন পেশায় সফল ব্যক্তিরা রয়েছেন, যার মধ্যে রয়েছে এমবিবিএস ডাক্তার, প্রকৌশলী এবং আইনজীবী। সম্প্রতি এলাকার সম্বৃদ্ধি ও সফলতায় যুক্ত হলো আরো একটি নাম
খন্দকার জিলহজ্ব।, আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামের খন্দকার আবু সাঈদ (আবু মেম্বার) এর ছোট ছেলে। ২০১৩ সালে মীরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি সম্পন্ন করেন এবং ২০১৫ সালে ঢাকা কমার্স কলেজ থেকে এইচএসসি। উভয় পরীক্ষায় গোল্ডেন এ প্লাস অর্জন করেন তিনি। ২০১৯ সালে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং-এ স্নাতক সম্পন্ন এবং ২০২০ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এখানেও উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।খন্দকার জিলহাজ ছোটবেলা থেকেই শিক্ষকতা পেশা পছন্দ করতেন। অবশেষে, তিনি সিটি ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে তার শিক্ষকতা জীবন শুরু করেন।এখানেই শেষ নয়।খন্দকার আবু সাঈদ আবু মেম্বারের বড় ছেলে খন্দকার তুহিনকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করান। মেয়ে মৌসুমী আক্তার আশাকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বিয়ে দেন।
ছেলের কৃতিত্বে বাবার অনুভূতি জানতে চাইলে খন্দকার আবু সাইদ আবু মেম্বার বলেন, আমি সব সময় অন্যের মঙ্গল কামনা করেছি। যে কোন প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমার ছেলে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে এই পর্যায়ে এসেছে। আপনারা দোয়া করবেন, যাতে আমার ছেলে একটি উন্নত দেশ গঠনে মানুষের সেবায় অবদান রাখতে পারে। এটি শুধু একটি পরিবারের সাফল্যের কথা নয়, এটি আমিনবাজার ইউনিয়নে ঘটে যাওয়া ইতিবাচক পরিবর্তনের প্রতিফলনও বটে।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য