ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হলেন সিরাজুল ইসলাম


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১৯-১০-২০২৪ দুপুর ১১:৪৩

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন ফরিদপুর জেলার মধুখালী উপজেলার শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম। ঢাকা বিভাগীয় কমিশনার ও বাছাই কমিটির সভাপতি মোহাম্মদ মমিনুর রহমান এবং বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক ও বাছাই কমিটির সদস্য সচিব  মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২৪ এর ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা,বিদ্যালয়,প্রতিষ্ঠান,কর্মকর্তা ও কর্মচারীগনের তালিকায় তা প্রকাশ পায়।

রাজবাড়ী সদর উপজেলার বানীবহ নিজপাড়া গ্রামের কৃতি সন্তান মোঃ সিরাজুল ইসলাম ঢাকা বিভাগে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ ও তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দেশের বিভিন্ন উপজেলায় শিক্ষা অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন শেষে ২০২৩ সালের পহেলা মার্চে মধুখালী উপজেলায় শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি যশোর সদরে শিক্ষা অফিসার হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

এই স্বল্প সময়ের মধ্যেই তিনি শিক্ষা অফিসার পদে সুনাম অর্জন করেন। উবর্ধতন কর্তৃপক্ষের দেয়া সরকারি দ্বায়িত্ব যথাযথভাবে পালন করায় তিনি ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হিসেবে মনোনিত হয়েছেন। তিনি জানান, সৎ ও নিষ্ঠার সাথে কাজ করায় তিনি এই পদে নির্বাচিত হয়েছেন। ভবিষ্যতে তিনি শিক্ষার মানউন্নয়নে আরও সচেষ্ট ভূমিকা পালন করবেন বলে আশা ব্যক্ত করে ববিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

T.A.S / T.A.S

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত