উপাচার্যের উদ্যোগে আবর্জনামুক্ত পবিপ্রবির সৃজনী ব্রীজ সংলগ্ন খাল
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার ঐতিহ্যবাহী গাবতলী, ভায়া পীরতলা, ভারানি খাল দীর্ঘদিন ময়লা আবর্জনা ফেলায় ময়লার স্তুপে পরিণত হয়। পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ও দুমকি উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পবিপ্রবির সৃজনী ব্রিজ সংলগ্ন পীরতলা খালের ময়লা অপসারণের কাজ শুরু হয়।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯টায় উক্ত কাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিন মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. এসএম. হেমায়েত জাহান,বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারী,উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,দুমকি উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পীরতলা বাজারের দোকানদার এবং সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিন মাহমুদ বলেন, এ ময়লা গুলি কোন সরকারি পতিত জায়গায় ফেলে দেওয়া হবে পরে কোন খাস জমি পেলে সেখানে স্থায়ীভাবে ফেলা হবে।
উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, আজ ময়লা অপসারণের কাজ শুরু হলো, আশা করি শেষ হলে এলাকার জনসাধারণ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন বিদ্যালয়গামী শিক্ষার্থীরা উপকৃত হবে এবং কৃষক,জেলেরাও উপকৃত হবে। বহু বছর পর্যন্ত ময়লা অপসারণ না করার ফলে পচা দুর্গন্ধের সৃষ্টি হয় এবং রোগজীবাণু ছড়িয়ে পড়ে। ফলে পথচারীরা বিভিন্ন রোগে আক্রান্ত হতো এখন ময়লা অপসারিত হলে আর আক্রান্ত হবে না।
T.A.S / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য