সাতকানিয়ায় মূল্য বেশি রাখায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সাতকানিয়ায় বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, বেশি দামে বিক্রি এবং মালামাল ক্রয়ের চালানপত্র দেখাতে না পারায় ৩টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৯ অক্টোবর) বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।
এ সময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩টি প্রতিষ্ঠানকে ৩টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি সকল পণ্য বিক্রেতাকে আবশ্যিকভাবে পণ্য ক্রয়ের ভাওচার সংরক্ষণ, দোকানের মূল্য তালিকা প্রদর্শনসহ বাজার পরিচ্ছন্নতার বিষয়ে পরামর্শ দেয়া হয়। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির পেছনে জড়িত অসাধু ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দেয়া হয়।
উক্ত অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর ছরওয়ার কামাল, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা এবং ছাত্র সমাজের প্রতিনিধিরা সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩টি প্রতিষ্ঠানকে ৩টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছ। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
T.A.S / T.A.S
সাভারে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র্যালি, এমপি বাবুর নেতৃত্বে জনতার ঢল
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট মানুষ গড়ার কারিগর শিক্ষাবিদ এস. কে.দত্ত অনুপ
ঐক্যের বার্তা ও বর্ণাঢ্য র্যালিতে লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার