ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

আইসিএসবি করপোরেট গভর্নেন্স গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৯-১০-২০২৪ বিকাল ৬:১৫

করপোরেট সুশাসনে উৎকর্ষতার জন্য ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) থেকে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেয়েছে দেশের পুঁজিবাজারের প্রকৌশলখাতে তালিকাভুক্ত শীর্ষ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। ইঞ্জিনিয়ারিং কোম্পানি ক্যাটাগরিতে ওই পুরস্কার অর্জন করেছে ওয়ালটন।

শনিবার (৫ অক্টোবর, ২০২৪) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আইসিএসবি কর্তৃক আয়োজিত ‘১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স, ২০২৩’ শীর্ষক অনুষ্ঠানে ওয়ালটনকে ওই পুরস্কার প্রদান করা হয়।  অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের কোম্পানি সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, এফসিএস এবং ডেপুটি কোম্পানি সেক্রেটারি মো. এনামুল হক, এফসিএস।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় ওয়ালটন হাই-টেকের কোম্পানি সেক্রেটারি মো. রফিকুল ইসলাম এফসিএস বলেন, “ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজকে পুরস্কৃত করায় ওয়ালটন পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মর্যাদাপূর্ণ এই পুরস্কারের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই পুরস্কার আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।” জানা গেছে, বাংলাদেশে কর্পোরেট গভর্নেন্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে মোট ৪১ টি প্রতিষ্ঠানকে কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

এমএসএম / এমএসএম

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ

৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই

কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত