ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে গণধোলাই দিয়ে ৫ ডাকাতকে পুলিশে সোপর্দ


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২০-১০-২০২৪ দুপুর ২:৩৩

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে ডাকাতিকালে ডাকাত দলের পাঁচ সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। শনিবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার রুলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত ডাকাতরা হলো- জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধা এলাকার আরিফুল, রাসেল, বেল্লাল, মুকুল ও আছান আলী।

স্থানীয়রা জানান, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা এলাকায় বালুর ঘাটে কাজ শেষে যমুনা নদী দিয়ে নৌকায় বাড়ি ফিরছিলেন কয়েকজন শ্রমিক। রাত ৯টার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছলে নৌকাসহকারে ডাকাত দল তাদের ওপর আক্রমণ করে কয়েকজনকে কুপিয়ে আহত করে। এ সময় শ্রমিকরা ডাক-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে পাঁচ ডাকাতকে আটক করে গণধোলাই দেয়। পরে রাত ১২টার দিকে স্থানীয় জনতা তাদের ভূঞাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানান, এ ঘটনার পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

T.A.S / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ