ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে গলায় লুঙ্গি পেঁচিয়ে নির্মমভাবে ভিক্ষুককে খুন


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৯-৮-২০২১ রাত ৯:৮

দিনাজপুরের বিরামপুরে নিজের পরনের লুঙ্গি গলায় পেঁচিয়ে নির্মমভাবে বাবলু রায় নামের এক ভিক্ষুককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৯ ‍আগস্ট) কেটরা বাজারের পাথহার এলাকা থেকে ওই ভিক্ষুকের লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহত বাবলু রায় (৪২) উপজেলার জোতবানি ইউনিয়নের দেউল গ্রামের অমূল্য রায়ের ছেলে। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

জোতবানি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, বাবলু দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে আসছেন। প্রতিদিনই বাজারের সবজি কুড়িয়ে বাড়ি চলে যান। বাবলুর বাড়িতে মা, বাবা ও স্বামী পরিত্যক্তা এক বোন আছেন। তার স্ত্রী ১০ বছর আগে বাড়ি ছেড়ে চলে যান। তখন থেকে তিনি ভিক্ষা করে আসছেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান আরো জানান, শনিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে বাজারের উদ্দেশে রওনা হন বাবলু। এরপর রাতে তিনি বাড়িতে ফিরে আসেনি। রোববার দুপুরে পাথহার এলাকায় রাস্তার পাশে একটি ঘাসের জমির পাশে লাশ দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, স্থানীয়দের খবরে নিহত বাবলু চন্দ্রের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। ওই ব্যক্তির পরনের লুঙ্গি গলায় পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা