ফেনী জেলা প্রশাসকের অপসারণ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
ফেনীতে স্বৈরাচারের দোসর, নিজাম হাজারীর আস্থাভাজন ও গত ৪ আগস্ট গণহত্যায় সহযোগিতার অভিযোগ এনে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রবিবার (২০ অক্টোবর) বেলা ১১টায় ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিপ্লবী ছাত্র সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
এ সময় তারা অভিযোগ করে বলেন, গত ৪ আগস্ট ফেনীর মহিপালে আন্দোলনকারীদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়। কিন্তু ঘটনাস্থলে দুজন ম্যাজিস্ট্রেটসহ পুলিশ, বিজিবি সদস্যরা উপস্থিত থেকেও কোনো সহযোগিতা করেননি। তাই ওই গণহত্যার সহযোগী হিসেবে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের অপসারণ ও বিচার দাবি করছি।
আন্দোলনে আহতদের সুচিকিৎসার দাবি জানিয়ে ছাত্র সমাজের প্রতিনিধিরা বলেন, জেলা প্রশাসককে অপসারণের পাশাপাশি আইন ও বিচার বিভাগ থেকে ফ্যাসিস্ট হাসিনার দালালদের অপসারণ, আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের চেষ্টা করছে এবং অনৈতিক সুবিধা নিয়ে যারা হত্যাকারীদের রক্ষা করেছে, তাদের চিহ্নিত করে বিচার করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- কলেজশিক্ষার্থী রফিকুল ইসলাম রাতুল, রেদোয়ানুল ইসলাম, শাহরিয়ার সোহান ও অন্তু।
জামান / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান