উপদেষ্টা ফরিদা আক্তার
সরকারকে অস্থিতিশীল করতে বাজার সিন্ডিকেডের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে
বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য বাজার সিন্ডিকেডের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রবিবার (২০ অক্টোবর) সকালে পাবনার ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের হাজারিপাড়াস্থ নয়া কৃষি আন্দোলন নামে কৃষিপণ্য উৎপাদনকারী নিজস্ব প্রতিষ্ঠানে আসার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় রাজনৈতিক বিশ্লেষক ও লেখক ফরহাদ মজহার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইদ মাহমুদ বেলাল হোসেন, পাবনার জেলা প্রশাসক মফিজুর রহমান, ঈশ্বরদীর ইউএনও সুবীর কুমার দাস, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আব্দুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাবনার বিভিন্ন কর্মসূচি শেষে সড়কপথে ঈশ্বরদীর নয়া কৃষি আন্দোলন অফিসে উপস্থিত হন কৃষি উপদেষ্টা। এ সময় স্থানীয় এলাকাবাসী ও নয়া কৃষি আন্দোলনের সাথে সম্পৃক্ত কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
T.A.S / জামান
খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে
একাত্তরের পরাজিত শক্তি ও পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল
শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা
চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প
বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ
কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার
পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন
রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল
গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়
এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ