ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘায় মাদকসম্রাজ্ঞী সীমা বেগম আটক


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৮-২০২১ রাত ১০:৫৮

রাজশাহীর বাঘা উপজেলার চকছাতারী গ্রামের মাদকসম্রাজ্ঞী সীমা বেগমকে আটক করেছে থানা পুলিশ। রোববার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ওসি সাজ্জাদ হোসেনেএর দিকনির্দেশনায় গোপন তথ্যের ভিত্তিতে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে পুলিশ।

বাঘা থানার নতুন ওসি সাজ্জাদ হোসেন যোগদানের পর থেকে সুকৌশলে অতিগোপনে মাদক ব্যবসা করে আসছিল চকছাতারী গ্রামের হেরোইন ও মাদকের বড় ব্যবসায়ী সুলতান আলীর মেয়ে সীমা বেগম। রোববার রাত ৮টার দিকে একজন সীমার বাড়ীতে হোরোইন ক্রয় করতে গেলে বাঘা থানার নবাগত এসআই স্বপন হোসেন, এসআই আ. রউফ, এএস‍আই আবু বক্কর সিদ্দিক ২৭ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে থানায় নিয়ে আসেন, যার বাজার মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।

স্থানীয় এক প্রতিবেশী বলেন, বিয়ের পর থেকে স্বামীসহ বাঘাতেই সীমার বাবার বাড়িতে বসবাস করে আসছে। ওদের টাকার অভাব নেই। স্থানীয় লোকজনসহ প্রশাসনকে ম্যানেজ করে বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও হেরোইনে ব্যবসা করে আসছে। সীমা দুটি ট্রাক ও ফ্ল্যাট বাড়ি করেছে। প্রায় ১৫ বিঘা জমি কিনেছে। এলাকাটাকে নষ্ট করে ফেলেছে।‌ 

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন সাজু জানান, মাদকের সাথে কোনো আপস নেই। আমি এ থানায় যোগদানের পর বেশকিছু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করেছি। এ খবর প্রচার হওয়ায় এখন অনেকেই আত্মগোপনে রয়েছে। আজ রাতে গোপন তথ্যের  ভিত্তিতে ২৭ গ্রাম হেরোইনসহ সীমা বেগমকে আটক করা হয়। সোমবার (৩০ আগস্ট)  সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।

এমএসএম / জামান

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা