ভূঞাপুরে তুলার গোডাউনে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি
টাঙ্গাইলের ভূঞাপুরে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। রবিবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোবিন্দাসী বাজারের খান সুপার মার্কেটের দোতলায় তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খান সুপার মার্কেটের মালিক ও ব্যবসায়ী মো. আজিম উদ্দিন জানান, বেলা সাড়ে ১১টার দিকে আমরা দোকানেই ছিলাম। হঠাৎ লোকজনের ডাক-চিৎকারে বুঝতে পারি দোতলায় তুলার গোডাউনে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে। আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনের। এতে তুলা, লেপ-তোশক ও দোকানের মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকা ও স্বর্ণ ব্যবসায়ী সুজনের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসের লিডার মো. স্বপন আলী সকালের সময়কে জানান, এ ঘটনায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বেলা ১১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে পাঁচ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এক ঘণ্টার মধ্যেই পুরোপুরি আগুন নেভাতে সক্ষম হন তারা। ক্ষতিগ্রস্তদের তথ্যমতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে তিনি জানান।
T.A.S / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান