রাণীশংকৈলে হঠাৎ ঝড়-বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার (১৯ অক্টোবর) রাতে হঠাৎ ঝড়-বৃষ্টিতে আমন ধানক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে উপজেলার লেহেম্বা ইউনিয়ন ও আরো কিছু এলাকার শতাধিক একর ধানক্ষেতের অধিকাংশ ধান নষ্ট হয়ে গেছে। রবিবার সকালে ওই ইউনিয়নের ব্রহ্মপুর, বসতপুর, বিরাশি, লেহেম্বা, শ্যামাডাঙ্গী ও খঞ্জনা গ্রামে সরেজমিন ধানক্ষেতের এ শোচনীয় অবস্থা দেখা গেছে।
ব্রহ্মপুর গ্রামের কৃষক মোহাম্মদ আলী ও মামুন জানান, আমাদের প্রায় ১৫ বিঘা জমির ধান শেষ হয়ে গেছে। ধানের গাছগুলো ঝড়-বৃষ্টিতে মাটিতে পড়ে গেছে এবং অনেক ধান ঝরে গেছে। পার্শ্ববর্তী লেহেম্বা গ্রামের কৃষক হরিলাল ও ললিত চন্দ্র তাদের ধানক্ষেতের একই রকম ক্ষতি হয়েছে বলে জানান। আশপাশের আরো কয়েকটি গ্রামের ধান ক্ষেতে একই চিত্র দেখা গেছে।
লেহেম্বা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ সকালের সময়কে বলেন, এই এলাকায় ঝড়-বৃষ্টিতে ধানের আংশিক ক্ষতি হয়েছে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন বলে জানান।
রাণীশংকৈল উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম জানান, উপজেলায় ঝড়-বৃষ্টিতে ধানগাছ হেলে পড়েছে। এ বিষয়ে রিপোর্ট তৈরির কাজ চলছে। রিপোর্ট পেলেই ক্ষতির পরিমাণ বলা যাবে।
T.A.S / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি