ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিবচরের পদ্মানদীর বিভিন্ন স্থানে অভিযান গত ৮ দিনে ৪৬ লক্ষাধিক কারেন্ট জাল জব্দ


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২১-১০-২০২৪ দুপুর ১১:১২

মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মানদীর বিভিন্ন স্থান থেকে গত ৮ দিনে ৪৬ লক্ষ ৯২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস ও চরজানাজাত নৌপুলিশ। জব্দকৃত নিষিদ্ধ কারেণ্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

শিবচরের চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণে গত ১৩ অক্টোবর ভোর হতে শিবচরের পদ্মানদীতে উপজেলা মৎস্য অফিস ও নৌপুলিশের যৌথ অভিযান চলমান রয়েছে। রোববার(২০ অক্টোবর) পদ্মায় অভিযান চালিয়ে ৪ জেলেকে আটক করে নৌপুলিশ। পরে প্রত্যেককে ৫ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আটককৃতরা হলেন, মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকার বিপ্লব(২৮), শরিয়তপুরের নড়িয়ার মো. বিজয়(১৮), জাজিরা স্বপন(১৮) এবং ফরিদপুরের সদরপুর উপজেলার মো.উজ্জ্বল। আটককৃত জেলেরা পদ্মানদীর কাজিরসূরা, হাজরা চ্যানেল এবং বাঘরা বাজার এলাকায় ইলিশ ধরছিল।

নৌ পুলিশ সূত্র জানিয়েছে, গত ১৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত উপজেলা মৎস্য অফিস ও নৌপুলিশের যৌথ অভিযানে ৪৬ লক্ষ ৯২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, আটক করা হয় ২০ জন জেলে। এদের মধ্যে ২০ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা ও জরিমানা করা হয়। এদের মধ্যে ২ জনকে মৎস্য সুরক্ষা আইনে ও ৪ জনকে বেপরোয়া গতিতে বাল্কহেড চালানোর অপরাধে নিয়মিত মামলায় আসামি করা হয়েছে। এছাড়াও মাছ ধরার ৮ টি নৌকা, ২ টি বাল্কহেডসহ আনুষঙ্গিক সামগ্রী জব্দ করা হয়।

চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ(পরিদর্শক) মো. হাবিবুল্লাহ বলেন,' আমাদের নৌপুলিশের টিম সার্বক্ষণিক অভিযান পরিচালনা করছে। মাছ ধরার ট্রলার, বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল জব্দসহ এ পর্যন্ত ৩শত ৪১ কেজি ইলিশ উদ্ধার করা হয়েছে। যা স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে। ইলিশ রক্ষায় যৌথ অভিযানের পাশাপাশি আমাদের অভিযান চলমান থাকবে।'

T.A.S / T.A.S

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার