বাউবির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দিবসটি উপলক্ষে বাউবির মূল ক্যাম্পাসের অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
বাউবি উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির প্রতিষ্ঠাতা উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. এম শমশের আলী। এ সময় তিনি বলেন, অনলাইন যোগাযোগের মাধ্যমে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও যুগোপযোগী সিলেবাস তৈরি করে বাউবি তার লক্ষ্যের বন্দরে পৌঁছাবে।
বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, যে দর্শনের ওপর ভিত্তি করে ১৯৯২ সালে বাউবি প্রতিষ্ঠিত হয়েছিল, তা যেন অক্ষুণ্ন থাকে। ড. এম শমশের আলী এ সময় বাউবি সৃষ্টির চ্যালেঞ্জ ও ইতিহাস নিয়ে স্মৃতিচারণ করেন।
বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন বলেন, সকলের সহযোগিতা, একাগ্রতা ও শ্রমের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই। এ সময় তিনি বাউবির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, বাউবিকে এগিয়ে নিতে আমি বেশ কয়েকটি সমস্যা চিহ্নিত করেছি। এগুলো সমাধানের মাধ্যমে বাউবি নিশ্চয়ই তার লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে আমি মনে করি। এ সময় জুলাই-আগস্টের ছাত্র-জনতা অভ্যুত্থানের সময় বাউবির আহত চার শিক্ষার্থীর হাতে ৫০ হাজার টাকা করে মোট দুই লাখ টাকার চেক তুলে দেয় বাউবি কর্তৃপক্ষ।
এর আগে সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সুচনা হয়। পরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা নীল আকাশে অবমুক্তকরণ, বেলুন উড়ানো এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদসহ সকল শহীদের প্রতি বাউবি কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে উপাচার্যের নেতৃত্বে বাউবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের অংশগ্রহণে একটি শোভাযাত্রা ও র্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর বৃক্ষরোপণ করা হয়। পরে বাদ জোহর বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় দেশের বাউবির সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রেও পতাকা উত্তোলন ও বিশেষ মোনাজাতের আয়োজন করেন অফিস প্রধানগণ।
T.A.S / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ