বাকৃবিতে পিএইচডি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে আর্ক জিআইএস কর্মশালা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পিএইচডি শিক্ষার্থীদের গবেষণায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী 'ম্যাপিং উইথ আর্কজিআইএস' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকেলে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
এই কর্মশালায় অংশগ্রহণ করেন বাকৃবির ৪২ জন পিএইচডি শিক্ষার্থী, যারা গবেষণা কাজে মানচিত্র তৈরি এবং ভূগোল সম্পর্কিত তথ্য বিশ্লেষণ দক্ষতা অর্জন করেছেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাকৃবির পিএইচডি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোর্শেদ হাসান মোস্তফা, এবং সঞ্চালনা করেন যুগ্ম-সম্পাদক মাহমুদুন্নবী মিঠু।
কর্মশালার প্রধান পৃষ্ঠপোষক মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার উপস্থিত ছিলেন। তিনি বলেন, "গবেষণার ক্ষেত্রে আর্ক জিআইএস এর ব্যবহার পিএইচডি শিক্ষার্থীদের গবেষণায় নতুন মাত্রা যোগ করবে।"
প্রধান অতিথি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া সমাপনী অনুষ্ঠানে বলেন, "গবেষণার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারে দক্ষতা অর্জন করা বর্তমান যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিএইচডি শিক্ষার্থীদের জন্য 'ম্যাপিং উইথ আর্কজিআইএস' কর্মশালা একটি চমৎকার সুযোগ, যা তাদের গবেষণার গুণগত মান উন্নত করতে সহায়তা করবে। এই প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা ভূগোল ও মানচিত্র সংক্রান্ত তথ্যের বিশ্লেষণ করতে পারবে, যা শুধু তাদের একাডেমিক কাজে নয়, বাস্তব ক্ষেত্রে অনেক বেশি প্রাসঙ্গিক হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণার অগ্রগতিতে এমন কর্মশালা গুলো অপরিহার্য, এবং আমি আশা করি, এই প্রশিক্ষণটি আমাদের পিএইচডি শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমে আরও সাফল্য বয়ে আনবে।"
তিনি আরও বলেন, "প্রযুক্তি ও তথ্য ব্যবস্থাপনা আজকের গবেষণা কর্মকাণ্ডের অন্যতম চালিকাশক্তি। তাই শিক্ষার্থীদের এই ধরনের দক্ষতা অর্জন করা আবশ্যক, যাতে তারা বৈশ্বিক মানের গবেষণায় অবদান রাখতে পারে।"
T.A.S / T.A.S
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমাবের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ