ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাভা‌রে পুলিশের অ‌ভিযানে ১৭ রাউন্ড গুলি উদ্ধার


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২২-১০-২০২৪ দুপুর ১:৮

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে পুলিশের চায়না রাইফেলের ৭ রাউন্ড, শটগানের ৯ রাউন্ড এবং গ্যাসগানের ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। সোমবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে সাভার মডেল থানার দক্ষিণ পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত ওই গুলি উদ্ধার করে থানা পুলিশের একটি দল।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, সোমবার রাতে সাভার মডেল থানার দক্ষিণ পাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে দক্ষিণ পাড়া চেয়ারম্যানের সেরেস্তা অফিসের পেছনের আঙিনায় পরিত্যক্ত অবস্থায় আবর্জনার স্তূপে চায়না রাইফেলের ৭ রাউন্ড, শটগানের ৯ রাউন্ড এবং গ্যাসগানের ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে স্থগিত করা লাইসেন্সের অধীনে থানায় জমা না হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ছাড়াও পুলিশসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার লুট হওয়া অস্ত্রসহ সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে গত ৪ সেপ্টেম্বর থেকে যৌথ অভিযান শুরু হয়েছে। এক্ষেত্রে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার অনুরোধও জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।

এর আগে কারো কাছে অবৈধ অস্ত্র থাকলে সেগুলো ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ সদর দপ্তর। সময় শেষ হওয়ার পর ৪ সেপ্টেম্বর রাত ১২টা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

T.A.S / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার