ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ট্রাক থেকে চাঁদা আদায়কালে নেত্রকোনা পৌর ছাত্রদলের আহ্বায়ক সেনাবাহিনীর হাতে আটক


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ২২-১০-২০২৪ দুপুর ১:২২

নেত্রকোনা পৌর শহরের অজহর রোড এলাকায় ট্রাক থেকে চাঁদা আদায়কালে নেত্রকোনা পৌর ছাত্রদলের আহ্বায়ক জুনু খানা খান মিল্কি (৩৫)-সহ দুই চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয়। সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের অধীন নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মো. জিসানুল হায়দার এসব তথ্য নিশ্চিত করেছেন।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ৯৩টি গুড়ের বক্স, ৪০টি গুড়ের টিন, দুই বস্তা রসুন, তিন বস্তা পেঁয়াজ এবং সন্ত্রাসীদের ব্যবহারকৃত দুটি মোটরসাইকেল। আটককৃতরা হলেন- নিউ টাউন এলাকার মৃত সামসুদ্দিন খান মিল্কির ছেলে জুনু খান মিল্কি এবং  বলাই নগুয়া এলাকার বিজয় তালুকদারের ছেলে সমীরন (৩০)।

ট্রাকচালক মো. হোসেন আলী বলেন, রাজশাহী থেকে গুড়, পেঁয়াজ ও রসুন নিয়ে নেত্রকোনা পৌর শহরের অজহর রোড এলাকায় মঙ্গলবার ভোরবেলায় পৌঁছান। এ সময় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র দেখিয়ে চাঁদা দাবি করে। বিষয়টি ফোনে পণ্যের মালিককে জানানোর পর সেনা সদস্যরা এসে দুজনকে আটক করতে সক্ষম হন।

নেত্রকোনা মডেল থানার ওসি মো. কাজী শাহনেওয়াজ জানান, মামলা দায়েরের পর তাদের আদালতে প্রেরণ করা হবে।

T.A.S / জামান

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন