ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগের প্রতিবাদে কলমাকান্দায় মানববন্ধন ও বিক্ষোভ


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ২২-১০-২০২৪ দুপুর ২:২৯

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের মাধ্যমে অবৈধপন্থায় নিয়োগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার সীমান্তবর্তী লেংগুড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা সড়কে সচেতন নাগরিক সমাজ ও এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূটি পালন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ‘সহকারী প্রধান শিক্ষকের অবৈধ নিয়োগ বাতিল কর, করতে হবে; ঘুষ বাণিজ্য বন্ধ করো, বৈষম্যহীন সমাজ গড়; ফ্যাসিষ্ট হাসিনার দোসররা সাবধান; ঘুষ দুর্নীতি চলবে না, চলবে না; নিয়োগ ব্যবস্থা স্বচ্ছ কর, করতে হবে; প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্নকারীদের বিচার চাই; ঘুষের সাথে জড়িতদের বিচার চাই, বিচার চাই; আর্থিক কেলেঙ্কারিদের শাস্তি চাই’ লেখাসংবলিত ফেস্টুন নিয়ে সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন- বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সদস্য আব্দুল হক ও মাহতাব উদ্দিন মাহতাব, সাবেক শিক্ষার্থী নবীন হাওলাদার, হাবিবুর রহমান, কামরুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা অবৈধ পন্থায় নিয়োগপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বাবুলের নিয়োগ বাতিল করে ওই পদে পুনরায় স্বচ্ছ নিয়োগ দাবি করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন ও বিদ্যালয় পরিচালনা কমিটির তৎকালীন সভাপতি আতিকুর রহমান আতিক ঘুষ-দুর্নীতির মাধ্যমে সহকারী প্রধান শিক্ষকসহ অবৈধ অদক্ষ শিক্ষকদের নিয়োগ বাতিলের আহ্বান জানান বক্তারা।

এ বিষয়ে লেংগুরা উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেনের বক্তব্যের জন্য মুঠোফোনে অনেকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

বিদ্যালয় পরিচালনা কমিটির তৎকালীন সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান জানান, আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিধিমোতাবেক স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

T.A.S / জামান

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন