ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নেত্রকোনায় যৌথ অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ২২-১০-২০২৪ দুপুর ৩:১৪

নেত্রকোনায় যৌথ অভিযানে নারীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের অধীন নেত্রকোনা জেলায় দায়িত্বরত সেনা সদস্যরা এ যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩৫ লিটার (১৬ বোতল) বাংলা (দেশি) মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরের দিকে সেনাবাহিনীর ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মো. জিসানুল হায়দার এসব তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলো- পৌর শহরের চকপাড়া হরিজনপল্লীর রতন বাশফরের স্ত্রী আরতি বাশফর (৪৫) এবং একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে সাজু মিয়া (৪৫)।

সেনাবাহিনী জানায়, ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ নেত্রকোনা সদরে সু্ইপার কলোনি এলাকায় অবৈধ মাদক কারবারের তথ্য পায়। প্রাপ্ত তথ্যে নেত্রকোনা সদর সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনী আরো জানায়, অভিযান চালিয়ে দেশি মদ ও মদ তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃতদের মাদকদ্রব্য নিয়য়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

T.A.S / জামান

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন