ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

আনোয়ারার বটতলী গুচ্ছগ্রামে বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ২২-১০-২০২৪ দুপুর ৪:১২

চট্টগ্রামের আনোয়ারায় হাতির আক্রমণে হালিমা খাতুন (৬৫) নামে গুচ্ছগ্রাম প্রকল্পের এক উপকারভোগীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ অক্টোবর) রাতে বটতলী গ্রামের গুচ্ছগ্রাম প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হালিমা খাতুন রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের মৃত ছৈয়দ নুরের স্ত্রী। তার একটি ছেলে রয়েছে বলে জানা গেছে। 

স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে ৪টি হাতির একটি পাল নতুন গুচ্ছগ্রাম প্রকল্প এলাকায় ঢুকে পড়ে। পরে ভয়ে পাড়ার অনেকেই পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা হাতির পাল তাড়িয়ে দেন। রাত ১০টার দিকে নিহত হালিমা খাতুন একই এলাকায় পুরাতন গুচ্ছগ্রামে এক আত্মীয়র বাসায় যাওয়ার পথে হাতির আক্রমণেন শিকার হয়ে মারা যান। সকালে স্থানীয়রা পাহাড়ে তার লাশ দেখতে পান। 

নিহতের ছেলে সালাহ উদ্দিন বলেন, ২০০৯ সালে আমার বাবা মারা যায়। ভিটেমাটি না থাকায় তৎকালীন চেয়ারম্যানের সহযোগিতায় ২০১১ সালে গুচ্ছগ্রাম প্রকল্পে একটি ঘর পাই। তখন থেকে বসবাস করে আসছি। সোমবার রাতে হাতির আক্রমণে মাকেও হারিয়ে ফেলেছি। যতদিন হাতিগুলো দেয়াং পাহাড়ে থাকবে, ততদিন এই এলাকার কেউ নিরাপদ নয়। তাই আমরা দ্রুত হাতির অপসারণ চাই। 

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন বলেন, হাতির আক্রমণে গুচ্ছগ্রাম প্রকল্পের এক উপকারভোগীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে সরকারি নিয়ম অনুসারে ক্ষতিপূরণ দেয়া হবে।

T.A.S / জামান

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ