ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

কুমিল্লার কান্দিরপাড়ে লোটোর নতুন আউটলেট উদ্বোধন


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২২-১০-২০২৪ দুপুর ৪:২১

কুমিল্লা নগরীতে বিশ্বখ্যাত ইতালিয়ান ব্র্যান্ড লোটো এবং ইস্ট লন্ডনের প্রাচীন ও জনপ্রিয় ব্র্যান্ড লিকুপারের নতুন আউটলেটের উদ্বোধন হয়েছে। আউটলেটটি সরাসরি কোম্পানির তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং এটি কোম্পানির তৃতীয় ফ্ল্যাগশিপ আউটলেট। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে কান্দিরপাড় লিবার্টি মোড়সংলগ্ন আনোয়ারা ম্যানশনে দোয়া ও মিলাদ শেষে ফিতা কেটে আউটলেটটির উদ্বোধন করেন অতিথিরা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আতাউর রহমান চৌধুরী মানিক, কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম, এক্সপ্রেস লেদার প্রোডাক্টস কোম্পানি লিমিটেডের সিনিয়র ম্যানেজার এমএ মান্নান, রেইসকোর্স ফ্রাঞ্চচাইজ আউটলেটের স্বত্বাধিকারী কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সাংবাদিক মো. এমদাদুল হক সোহাগ, কোম্পানিরর এরিয়া সেলস এক্সিকিউটিভ সৈয়দ নুর-এ আলম, স্টোর ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ সাদেকুল ইসলাম।

এ সময় অন্যান্য অতিথি, কান্দিরপাড় এলাকার ব্যবসায়ী, সাংবাদিক, ক্রেতাসাধারণ উপস্থিত ছিলেন।

আউটলেটটিতে লোটো ও লিকুপারের ফুটওয়্যার, ক্লদিং এবং এক্সেসরিজ পণ্য পাওয়া যাবে। উদ্বোধন উপলক্ষে টানা তিন দিন সকল পণ্যে ১০ পার্সেন্ট মূল্য ছাড়াসহ নির্দিষ্ট পণ্যে একটি কিনলে একটি ফ্রি অফার চলবে।

T.A.S / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক