শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রান গেল ৩ কলেজ শিক্ষার্থীর
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পার্থ শীল(১৮), অয়ন(১৮) ও সীমান্ত মন্ডল(১৮) নামে ৩ কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২২ অক্টোবর) দুপুর দেড়টার ১ টার দিকে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা যাত্রীছাউনির সামনে দূর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত সীমান্ত মন্ডলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়।
জানা গেছে, মঙ্গলবার দুপুর সূর্যনগর ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের প্রিটেস্ট পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল তারা। এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক দিয়ে যাওয়ার সময় তাদের মোটরসাইকেলটি বন্দরখোলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের গার্ড রেলিংয়ের সাথে সজোরে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই পার্থ ও অয়নের মৃত্যু হয়। নিহত পার্থ শীল উপজেলার ভদ্রাসন এলাকার গোবিন্দ শীলের ছেলে এবং অয়ন দাস পাঁচ্চর গোয়ালকান্দা এলাকার পান্ডব দাসের ছেলে। অন্যদিকে একই এলাকার কমল মন্ডলের ছেলে সীমান্ত(১৮) নামে আরেক শিক্ষার্থী গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। পরে বিকেলে তার মৃত্যু হয়।
ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. হাফিজুল্লাহ মিয়া বলেন,'আমি খবরটি পেয়েছি। খুবই দুঃখজনক। ওরা প্রিটেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল।'
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন,'খবর পেয়ে আমাদের হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে, বেপরোয়া গতির কারনে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের গার্ড রেলিংয়ে ধাক্কা লাগে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে দুইজন মারা যায়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছে বলে জানতে পেরেছি।'
T.A.S / T.A.S
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ