গোপন ভিডিও প্রকাশ করার হুমকিতে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
গোপন ভিডিও প্রকাশ করার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করায় তিন সন্তানের জননী প্রবাসীর স্ত্রী হালিমা আক্তার (৩৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলার নয়ানী এলাকার প্রবাসী রফিক কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। হালিমা আক্তারের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে হাইমচর থানা পুলিশ।
হালিমা আক্তারের বড় বোন রেহেনা আক্তার জানান, তার বোন বাখরপুর এলাকার আসমান খানের ছেলে ইমানের সাথে মোবাইলে কথা বলত। কথা বলার মাঝে তাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হলে বখাটে ছেলে জোর করে হালিমার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখে। সোমবার রাতে ইমান আমার বোনকে বিবাহ করার জন্য চাপ প্রয়োগ করে। সে রাজি না হওয়ায় ছেলেটি তার গোপন ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দেয়। আমার বোন বিষয়টি আমাক জানায়। পরবর্তীতে ইমান তার বন্ধু লিটনকে দিয়ে আবারো ফোন করে গোপন ভিডিও ও ছবি ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দেয়। সম্মানহানি হওয়ার ভয়ে আমার বোন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমার বোনের এ আত্মহত্যার পেছনে সরাসরি জড়িত আসমান খানের ছেলে ইমান। আমরা তার বিচার চাই।
অভিযুক্ত ইমান খানের সাথে যোগাযোগ করতে চাইলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
হাইমচর থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন সুমন জানান, গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
T.A.S / জামান
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড