শিবচরের পদ্মা নদীতে ইলিশ ধরার দায়ে ৭ জেলেকে জরিমানা
মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মান দীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। পরে ৮ জনকে ৫ হাজার করে ৩৫ হাজার টাকা জরিমানা এবং একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা ও চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় পদ্মা নদীর বিভিন্ন স্থানে উপজেলা মৎস্য অফিসের টিম ও নৌ পুলিশ অভিযান চালায়। এ সময় ইলিশ ধরতে গেলে পদ্মা নদীর হীরা খাঁর খাল থেকে চরজানাজাত এলাকার শহীদ খলিফার ছেলে নজরুল ইসলাম (১৯), কাশেম শেখের ছেলে আব্দুস সালাম (৩০), ফয়জুল খাঁর ছেলে মো. জাহাঙ্গীর (২৭), ইদ্রিস ফকিরের ছেলে ওমর (১৯), আলমগীর বেপারীর ছেলে সুলতান মিয়াকে (১৫) আটক করা হয়। এছাড়া হাজরা চ্যানেল থেকে মাদবরেরচর এলাকার মৃত লাভলু মাদবরের ছেলে মিন্টু (৩৩), তোফাজ্জেল মোড়লের ছেলে আলমগীর মোড়ল (২৭) এবং জাজিরার মোতাহার মাদবেরর ছেলে সালামকে (৩০) আটক করে পুলিশ।
চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুল্লাহ বলেন, সাতজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। একজন অপ্রাপ্তবয়স্ক থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। এ সময় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়।
T.A.S / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ