ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

হাইমচরে মা ইলিশ রক্ষা অভিযানে ১৪ জেলে আটক


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ২২-১০-২০২৪ দুপুর ৪:৫৬

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে উপজেলা টাস্কফোর্সের অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৮ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অপ্রাপ্তবয়স্ক ৬ শিশু জেলেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ। 

তিনি বলেন, মঙ্গলবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত অভয়াশ্রম এলাকায় উপজেলা টাস্কফোর্স পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের আটক করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা নাজনীন তৃষা।

১৫ দিন করে কারাদণ্ডপ্রাপ্ত ৮ জেলে হলেন- চাঁদপুর সদর উপজেলার বাখরপুর গ্রামের মিজান গাজীর ছেলে শাহাদাত হোসেন (২০), গোবিন্দদিয়া আখনঘার্ট এলাকার কাদির বেপারীর ছেলে সাগর বেপারী (২২), একই গ্রামের কাদির বেপারীর ছেলে সাদ্দাম বেপারী (২৫), চাঁদপুর সদর উপজেলার বাখরপুর গ্রামের আলমগীর গাজীর ছেলে কালু গাজী (১৮), হাইমচর উপজেলার পশ্চিম চর কৃষ্ণপুর গ্রামের মো. মফিজ গাজীর ছেলে মোহাম্মদ রাজু গাজী (২০), ২নং আলগী উত্তর ইউনিয়নের লামছড়ি গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে রিয়াদ হোসেন (২০)।

সাতদিনের কারাদণ্ডপ্রাপ্ত দুই জেলে হলেন- সদর উপজেলার বাখরপুর গ্রামের খোকন মিজির ছেলে পারভেজ মিজি (২১), দক্ষিণ গোবিন্দায়া গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে মিঠু হাওলাদার (২২)। জেলেদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক ৬ শিশু জেলেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, ইলিশ জাতীয় সম্পদ। এটি রক্ষার দায়িত্ব আমাদের সবার। উপজেলা টাস্কফোর্স ২৪ ঘণ্টা অভিযান অব্যাহত রেখেছে। আইন অমান্যকারী জেলেদের ছাড় দেয়া হচ্ছে না। নিষেধাজ্ঞা অমান্য করলেই আইনের আওতায় আনা হচ্ছে।

এ সময় হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক, শাহরাস্তি মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. ফারুক আহাম্মেদ, হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ, বাংলাদেশ কোস্টগার্ড আউট পোস্ট লামছড়ি স্টেশনের পেটি অফিসার (সিডি) এম মনিরুজ্জামান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্হাপনা প্রকল্প ক্ষেত্র সহকারী ইজাজ মাহমুদ, আশরাফুল, সাংবাদিক জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযানে তিন লাখ মিটার কারেন্ট জাল এবং ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় ৪টি এতিমখানা ও দূস্থদের মাঝে বিতরণ করা হয়।

T.A.S / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক