বঙ্গমাতা হলের প্রভোস্ট ফয়সাল আহমেদ, শেখ রাসেল হলের মো. শাহাবউদ্দিন
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসাবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফয়সাল আহমেদ। একই সাথে শেখ রাসেল হলের প্রভোস্ট হিসাবে নিয়োগ পেয়েছেন বিজিই বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাবউদ্দিন।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে একসাথে দুটি হলের প্রভোস্ট নিয়োগ প্রদান করার বিষয়টি জানা যায়।
উল্লেখ্য, চব্বিশের গণঅভ্যুত্থানের পরবর্তীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট পদত্যাগ করেন। পরবর্তী সময় থেকে হল পরিচালনার জন্য দায়িত্ব পান সহকারী প্রভোস্ট ফয়সাল আহমেদ। শিক্ষার্থীরা জানান, দায়িত্ব পাওয়ার পর থেকে ফয়সাল আহমেদ স্যার সুন্দরভাবে হল পরিচালনাসহ দরিদ্র ও মেধাবীদের জন্য সিট বণ্টন করেছেন।
এছাড়া শেখ রাসেল হলের প্রভোস্ট গত ১৯ আগস্ট উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ায় ২০ আগস্ট থেকে অফিস আদেশের মাধ্যমে হলটির ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে দায়িত্ব পান সহকারী প্রভোস্ট মো. শাহাবউদ্দিন। দায়িত্ব পাওয়র পর থেকে তিমি সুনামের সাথে দায়িত্ব পালন করে এসেছেন।
T.A.S / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য