চাঁদাবাজির দায়ে নেত্রকোনা পৌর ছাত্রদলের আহ্বায়ককে বহিষ্কার
চাঁদাবজির দায়ে নেত্রকোনা পৌর ছাত্রদলের আহ্বায়ক রফিক খান মিল্কি ঝুনুকে (৩৫) দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদ) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। রফিক খান মিল্কি ঝুনু নেত্রকোনা পৌর শহরের নিউ টাউন এলাকার মৃত সামসুদ্দিন খান মিল্কির ছেলে।
জানা গেছে, রফিক খান মিল্কি ঝুনুর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারদেশ প্রদান করা হয়েছে। সেই সাথে ছাত্রদলের সকল পর্যায়ে নেতাকর্মীদের ঝুনুর সাথে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশনা প্রদান হয় প্রেস বিজ্ঞপ্তিতে।
জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী থেকে গুড়, পেঁয়াজ ও রসুন নিয়ে একটি ট্রাক নেত্রকোনা পৌর শহরের অজহর রোড এলাকায় পৌঁছায়। এ সময় দুটি মোটরসাইকেলযোগে কয়েকজন সন্ত্রাসীসহ ঝুনু খান দেশীয় অস্ত্র দেখিয়ে চাঁদা দাবি করেন। পরে ট্রাকে লুট শুরু করেন।
খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ৯৩টি গুড়ের বক্স, ৪০টি গুড়ের টিন, দুই বস্তা রসুন, তিন বস্তা পেঁয়াজ এবং সন্ত্রাসীদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করেন। রফিক খান মিল্কি ঝুনুসহ তার এক সহযোগী বলাই নগুয়া এলাকার বিজয় তালুকদারের ছেলে সমীরকে (৩০) আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী।
T.A.S / জামান
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ