ভূঞাপুরে বিএনপির কর্মীসভা
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে উপজেলার কোনাবাড়ী দাখিল মাদরাসা মাঠে এ কর্মীসভার আয়োজন করা হয়।
কর্মীসভায় নিকরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস প্রমুখসহ উপজেলা ও নিকরাইল ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা, পৌর ও নিকরাইল ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন, নিকরাইল ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মন্ডল ও সাংগঠনিক সম্পাদক রাজু আজমেদ।
T.A.S / T.A.S
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র গাজীপুর
লিখিত আদেশ ছাড়া জেলা কার্যালয়ে দায়িত্ব পালন ও উপজেলা কার্যালয়ে হাজিরা
সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু
শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা
রৌমারীতে মাদক মামলার আসামী হয়েও সরকারি চাকুরিতে বহাল
আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ
রায়পুরায় ১৬ শিক্ষকের কলেজে এইচএসসিতে পাস মাত্র একজন: পাসের হার ১১.১১ শতাংশ
বিজয়নগরে সাতগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট
জুলাই সনদ ও কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে খেলাফত মজলিসের গণসমাবেশ
রায়গঞ্জে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, স্থানীদের এক সপ্তাহের আলটিমেটাম ঘোষণা
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
যশোরে সুন্দর সাহা’র অপসাংবাদিকতার স্বীকার গণমাধ্যম কর্মীরাও