ভূঞাপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
"এসো সবাই বৃক্ষ লাগাই, সবুজ দেশের কোমল হাওয়া প্রাণে লাগাই" এই স্লোগান নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে "তারুণ্যের আলো স্বেচ্ছাসেবী সংগঠন" এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে কোনাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কোনাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ মিয়া, সিনিয়র শিক্ষক মো. আব্দুর রহমান, তারুণ্যের আলো স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মজিদ মন্ডল, সাধারণ সম্পাদক মায়াদুল মন্ডল পারভেজ, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীসহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ।
প্রথমধাপে, উপজেলার কোনাবাড়ি উচ্চ বিদ্যালয়, মাটিকাটা উচ্চ বিদ্যালয়, পলশিয়া রাণী দিনমনি উচ্চ বিদ্যালয় ও মমতাজ ফকির উচ্চ বিদ্যালয়ে ফলজ, ঔষধি ও কাঠ বৃক্ষের চারাগাছ রোপণ করা হয়।
তারুণ্যের আলো স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আব্দুল মজিদ মন্ডল বলেন, প্রতিমাসে আমাদের সংগঠনের একটি করে কর্মসূচি থাকে। তারই ধারাবাহিকতায় চলতি মাসে বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। তিনি আরো বলেন, বাংলাদেশের প্রাকৃতিক ও মানব সৃষ্টি দুর্যোগের কারণে আমাদের দেশের বনায়ন দিন দিন কমে যাচ্ছে। তাই বৃক্ষরোপণ করে সবুজ শ্যামল বনায়নে মানুষকে উদ্বুদ্ধ করা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করাই আমাদের অন্যতম লক্ষ্য।
T.A.S / T.A.S
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান