ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা নিয়ে যবিপ্রবিতে ক্যারিয়ার ক্লাবের সেমিনার


আশরাফুল ইসলাম, যবিপ্রবি photo আশরাফুল ইসলাম, যবিপ্রবি
প্রকাশিত: ২২-১০-২০২৪ বিকাল ৭:১১

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে যবিপ্রবি ক্যারিয়ার ক্লাব এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যেহেতু যবিপ্রবি একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুতরাং যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে তোমাদের সেখানে যাওয়ার ভালো সুযোগ রয়েছে। যদি শিক্ষার্থীরা একাডেমিক ও গবেষণামুখী হয়, তাহলে সহজেই তারা যুক্তরাষ্ট্রে যেতে পারবে। শুধু তা-ই নয়, বিশ্বের অন্যান্য দেশেও তোমরা উচ্চ শিক্ষা অর্জনের মাধ্যমে ক্যারিয়ার গঠন করতে পারবে। এ জন্য ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধির পরামর্শ দেন তিনি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশস্থ মার্কিন দূতাবাসের এডুকেশন আউটরিচ কো-অর্ডিনেটর সোহেল ইকবাল ও গুলশান জারিন আলম। তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার সুবিধা, সেখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে বৃত্তি প্রাপ্তির উপায়, মৌলিক প্রস্তুতিসহ নানা বিষয়ে আলোকপাত করেন। একইসঙ্গে তাঁরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।  

যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মীর মোশাররফ হোসেনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন যবিপ্রবির প্রক্টর ড. মোঃ আমজাদ হোসেন, ক্যারিয়ার ক্লাবের সভাপতি জাকারিয়া হাবিব জীম। সেমিনার পরিচালনা করেন ক্যারিয়ার ক্লাবের তানজিদ এম. মাহিন। সেমিনারের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ এবং পরবর্তীতে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

T.A.S / T.A.S

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?