ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ২৩-১০-২০২৪ দুপুর ১২:৫

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের। বুধবার (২৩ অক্টোবর) সকালে পৌরসভার বিভিন্ন এলাকা ও উপজেলার বাকেরগঞ্জ বাজারে সবজি, ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান।

উপজেলার বিভিন্ন এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন মীর বহর। এ সময় বাকেরগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বিভিন্ন দোকানে ট্রেড লাইসেন্সসহ যাবতীয় কাগজপতি রাখার নির্দেশনা দেন। যাদের ট্রেড লাইসেন্স নেই তাদের দ্রুত ট্রেড লাইসেন্স করাসহ যাবতীয় কাগজ পৌরসভা থেকে নেয়ার আহ্বান জানান।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং করা হচ্ছে এবং সর্বসাধারণের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয়সীমার মধ্যে রাখতে নিয়মিত এই বাজার মনিটরিং অভিযান অব্যাহত রাখতে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। ছাত্রদের উদ্যোগে শাকসবজি ন্যায্য দামে বিক্রি করায় তাদের সাধুবাদ জানান ইউএনও।

T.A.S / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন