ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চুয়াডাঙ্গার উথলীতে তেলবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ৩০-৮-২০২১ দুপুর ১১:৪৮

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। রোববার (২৯ ‍আগস্ট) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে উথলী রেলস্টেশনের লুপ লাইন থেকে মেইন লাইনে প্রবেশের সময় ট্রেনটির ৫টি বগি লাইনচ্যুত হয়। তেলবাহী ট্রেনটি খুলনা থেকে নাটোর যাচ্ছিল।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা নাটোরগামী তেলভর্তি কেএন-১৭ ট্রেনটি রোববার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উথলী রেলস্টেশনের লুপলাইনে প্রবেশ করে দাঁড়িয়েছিল। ঢাকাগামী আপ ৭২৫ সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি মেইন লাইন দিয়ে দর্শনার দিকে চলে যাওয়ার কিছুক্ষণ পর তেলবাহী ট্রেনটি সিগন্যাল ক্লিয়ার পেয়ে পুনরায় গন্তব্যের উদ্দেশে যাত্রা আরম্ভ করে। এ সময় লুপলাইন থেকে মেইন লাইনে প্রবেশের সময় তেলবাহী ট্রেনটির ৫টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে ভোগান্তিতে পড়েছে অসংখ্য যাত্রী।

সোমবার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করেছে। তবে উদ্ধারকাজ শেষ হতে দীর্ঘ সময় লাগতে পারে। উথলী রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আলী আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ