ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মঠবাড়িয়ায় মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ২৩-১০-২০২৪ দুপুর ১২:২৬

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবে বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় মিথ্যা হত্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন সুখী আক্তার। 

এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে লিখিত বক্তব্যে বলেন, ২০২৪ সালের ১৫ অক্টোবর জয়নাল মৃধা, পিতা সোহরাব মৃধা, সাং তাফালবাড়িয়া, উপজেলা মঠবাড়িয়া, জেলা পিরোজপুর শরণখোলা উপজেলাধীন কস্তুরা খালে মৎস্য আহরণ করতে গিয়ে নিখোঁজ হন। পরদিন ৬ অক্টোবর বিকাল সাড়ে ৫টার দিকে জয়নালের মৃতদেহ জেলে ও স্বজনরা উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন। জয়নালের মৃতদেহ নিয়ে আসার পরদিন ৭ অক্টোবর মঠবাড়িয়া থানা পুলিশ তাফালবাড়িয়া গ্রামের জয়নালের বাড়ি থেকে মৃতদেহটি এনে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করে। ঘটনাস্থল শরণখোলা থানাধীন হওয়ায় ওই থানায় জয়নালের পিতা সোহরাব মৃধা বাদী হয়ে ১১ জন এজাহারনামীয় ও ৮-৯ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ৩০২/৩৪ দণ্ডবিধি ধারায় হত্যা মামলা দায়ের করে, যার মামলা নং-০২, তারিখ : ০৯/১০/২০২৪ইং।

মামলার বাদী সোহরাব মৃধা ১নং আসামি আলামীন মাতুব্বরকে ঘায়েল করতে তিনিসহ তার ভাই জাহাঙ্গীর মাতুব্বর, আলম মাতুব্বর, সোবহান মাতুব্বর ও কলেজপড়ুয়া তার ভাইয়ের ছেলেদেরসহ অজ্ঞাতনামা আরো নিরীহ লোককে আসামি করেছেন। বিগত দিনে আলামীন মাতুব্বরের সাথে সোহরাব মৃধার ভাই রবিউলের আর্থিক লেনদেন নিয়ে জয়নাল মৃধা আলামীন মাতুব্বরকে কুপিয়ে জখম করেন। ওই ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা রুজু হয়েছিল, যার নাম্বার ৪২/১৭৯। উক্ত মামলায় জয়নালের পিতা সোহরাব মৃধা ৮ দিন জেলহাজতেও ছিলেন। জয়নাল হত্যা মামলায় দ্বিতীয় সাক্ষী সোহরাব মৃধার ছোট ছেলে সোহেল মৃধা ও তৃতীয় সাক্ষী সালাম খাঁ।

তিনি গণমাধ্যমকর্মীদের জানান, তারা আলামীন মাতুব্বরসহ অন্য কোনো আসামিকে তাদের ট্রলার থেকে নামতে বা জয়নালকে আঘাত করতে দেখেননি। আপনাদের মাধ্যমে আমাদের প্রশ্ন- জয়নালের শ্বশুর গণমাধ্যমকর্মীদের জয়নাল হত্যার যে নামগুলো জানিয়েছিলেন, তাদের মধ্য থেকে লাল মিয়া মাতুব্বরকে কেন আসামি করা হয়নি? আর কাঁঠালতীর যাদের আসামি করেছেন তারা হয়তো কখনই নদীর তীরে যাননি। এমনিক ৩নং সাক্ষী সালাম খাঁ-কে সাক্ষী না দিলে এই মামলায় আসামি করা হবে বলেও হুমকি প্রদান করেছেন বাদী সোহরাব মৃধা। মামলার ৯নং সাক্ষী আজিজুল হক লিটন পেশায় জেলে নন। তাহলে তিনি ৫ অক্টোবর নদীতে কী করতে গিয়েছিলেন? তার অতীত জীবন সম্পর্কে আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন। এছাড়া জয়নাল হত্যা মামলায় ইন্দুরকানি উপজেলার যাদের আসামি করা হয়েছে তারা কলেজছাত্র। কলেজছাত্রদেরকেও আসামি করে অযথা হয়রানি করা হচ্ছে। জয়নাল হত্যা মামলার বাদী সোহরাব মৃধা মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন।

প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা চাই জয়নাল হত্যার সাথে জড়িত নন এমন নিরাপরাধ কাউকে যেন হয়রানি করা না হয় এবং প্রকৃত দোষীরা যেন দৃষ্টান্তমূলক শান্তি পায়। তাছাড়া জয়নাল কিভাবে হত্যাকাণ্ডের শিকার হলেন তা একমাত্র ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া বলা যাবে না। বিষয়টি এখনো রহস্যজনক। সে কারণে মামলায় জড়িত নিরীহ আলআমীন ও তার ভাই এবং ভাইয়ের কলেজপড়ুয়া ছেলেসহ অন্যদের যাতে পুলিশি হয়রানি করা না হয়, সে লক্ষ্যে আমরা গণমাধ্যম তথা জাতির বিবেক সাংবাদিক ভাইদের বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের লিখনীর মধ্যদিয়ে আসল রহস্য ফুটে উঠুক সেটাই প্রত্যাশা করছি।

T.A.S / জামান

উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ