ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মেঘনার কুখ্যাত নৌ-ডাকাত বাবলা বাহিনীর প্রধান বাবলা নিহত


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১০-২০২৪ দুপুর ২:৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর ডাকাত, চাঁদাবাজ, অবৈধ বালু উত্তোলনের একক নিয়ন্ত্রক নৌ-ডাকাত বাবলা বাহিনীর প্রধান বাবলা ওরফে উজ্জ্বল খালাসি অন্তঃকোন্দলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার ২২ (অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের প্রত্যন্ত মল্লিকেরচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একাধিক গুলিবিদ্ধ ও পাঁচ নৌ-ডাকাতকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ।

নৌ-ডাকাত বাবলা চাঁদপুরের মতলব উপজেলার মোহনপুর এলাকার বাচ্চু খালাসির ছেলে। তার নামে দেশের বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ ৪২টি মামলা রয়েছে। 

জানা গেছে, ডাকাত সর্দার বাবলা মল্লিকেরচর গ্রামের রাজা মিয়ার ছেলে রহিম বাদশার দোতলা বাড়িতে গত কয়েক মাস ধরে অবস্থান করছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, নৌ-ডাকাত বাবলা মল্লিকেরচরের রহিম বাদশার বাড়িতে থেকে দীর্ঘদিন ধরে গজারিয়া, মুন্সীগঞ্জ সদর ও চাঁদপুর এলাকায় বালুমহাল নিয়ন্ত্রন করত। অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির সাথে জড়িত ছিল সে। বৈধ ইজারাদারদেরও তাকে দিতে হতো চাদাঁ। মুন্সীগঞ্জ সদর, গজারিয়া, মতলব, চাদঁপুর ও শরীয়তপুর এলাকার পদ্মা-মেঘনা নদীতে সে গড়ে তোলে সশস্ত্র ডাকাত দল। সে চাঁদাবাজি ও লুটতরাজে বেপোরোয়া হয়ে উঠেছিল। 

প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে আমি গরুর ঘাস কাটার জন্য নৌকা নিয়ে রহিম বাদশার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম। এ সময় দেখি দুটি স্পিডবোড ও দুটি ইঞ্চিনচালিত ট্রলার নিয়ে হেলমেট পরে ২০-২৫ জন লোক রহিম বাদশার বাড়ির সামনে এসে নামে। স্পিডবোট ও ট্রলার হতে নেমে তারা রহিম বাদশার বাড়ির সামনে গুলি ছুড়ে আতঙ্ক ছড়াতে থাকে। পরে তারা রহিম বাদশার পাকা ভবনের দোতলায় উঠে বাবলাকে গুলি করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার আগে ওই বিল্ডিংয়ের দরজা বন্ধ করে ৯ জনকে আটক করে ফেলেন স্থানীয়রা। 

এই ঘটনায় বাড়ির মালিক রহিম বাদশা (৫৫) পিতা রাজা বেপারী, আক্তার হোসেন (৩৮) পিতা ডেঙ্গর বেপারী, লিটন মিয়াজী (৪০) পিতা আ. রব মিয়াজী সাং মল্লিকেরচর গুলিবিদ্ধ হয়।

এমএসএম / জামান

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য