পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত উপাচার্যের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আমন্ত্রণে তার বাসভবনে উক্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতে পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এবং ববি উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা, সহশিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে সুসম্পর্ক বজায় রাখতে এবং অতিদ্রুত এ নিয়ে পারস্পরিক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় উভয় উপাচার্য তাদের নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একে অন্যের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। সাক্ষাৎ শেষে পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ববি উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে তার বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান।
সৌজন্য সাক্ষাতে পবিপ্রবির পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, ছাত্রবিষয়ক উপ-উপদেষ্টা অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, অধ্যাপক মো. জামাল হোসেন এবং ববির পক্ষে রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, সহকারী প্রক্টর মারুফা আক্তার উপস্থিত ছিলেন।
T.A.S / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য