ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশের হামলার শাস্তি ও এমপিওর দাবিতে পাবনায় নন-এমপিও অনার্স শিক্ষকদের মানববন্ধন


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৩-১০-২০২৪ দুপুর ৪:২৯

জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারি বিধি মেনে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত দেশের অনার্স-মাস্টার্স কোর্সের নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং এমপিওর দাবিতে পাবনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকবৃন্দ।

বুধবার (২৩ অক্টোবর) সকালে পাবনা মধ্য শহরে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে পাবনা জেলার বিভিন্ন বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে ভুক্তভোগী শিক্ষকরা বলেন, দীর্ঘ ৩২ বছর ধরে তারা অবহেলিত। সরকার তাদের এমপিওভুক্ত করছে না। তারা রাজধানী ঢাকায় এমপিওভুক্তির দাবিতে কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাদের ওপর হামলা করে। তারা ওই হামলার প্রতিবাদ ও অতিসত্বর এমপিওভুক্তির মাধ্যমে শিক্ষকের মর্যাদা পাওয়ার দাবি জানান।

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীনুর রহমান বলেন, আমাদের বৈধভাবে নিয়োগ দিয়ে বারবার নীতিমালার দোহাই দিয়ে এমপিওবঞ্চিত করা হচ্ছে। অথচ দেশের সংবিধানে যদি পরিবর্তন আনা যায়, তাহলে আমাদের এমপিও দিতে নীতিমালার অজুহাত না দিয়ে আমাদের রুটি-রুজির এই পথটা উন্মুক্ত করা হলে বর্তমান এই সরকারের কাছে কৃতজ্ঞ থাকব।

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন পাবনা জেলা শাখার সভাপতি জাফরুল আলম শিবলু বলেন, আমরা ৩২ বছর ধরে অবহেলিত। বারবার সরকার আসে-যায়, কিন্তু আমাদের এমপিও হয় না। প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের কাজে লাগিয়ে অনার্স-মাস্টার্স কোর্সের নামে কোটি কোটি টাকা আয়ের খাতে নিলেও আমাদের বারবার অবহেলিত, বঞ্চিত ও বৈষম্যের মধ্যে রেখেছে। আমরা এই বৈষম্যের হাত থেকে মুক্তি পেতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারস্থ হয়েছি।

T.A.S / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী