ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নারী উদ্যোক্তাদের উন্নয়নে আর্থিক সাক্ষরতা কর্মসূচি’র আয়োজন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৩-১০-২০২৪ দুপুর ৪:৪৯

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর করপোরেট প্রধান কার্যালয়ের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের সহায়তায় ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা ২২ অক্টোবর ২০২৪ইং তারিখে শাখা প্রাঙ্গণে সিএমএসএমই নারী উদ্যোক্তাদের উন্নয়নে এক আর্থিক সাক্ষরতা কর্মসূচি’র আয়োজন করে।

 সিএমএসএমই খাতের বিকাশ ও উন্নয়নের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানমুখী ও শিল্পভিত্তিক অর্থনীতির দেশ গড়ে তোলার লক্ষ্যে নারী উদ্যোক্তাদের মাঝে সহজশর্তে অর্থ প্রাপ্তির সুযোগ ও আর্থিক সাক্ষরতা নিশ্চিতকল্পে ব্যাংকের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে উক্ত আর্থিক সাক্ষরতা কর্মসূচি’র আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. এম. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থনৈতিক উন্নয়নে ও জিডিপিতে নারীদের অবদানের কথা উল্লেখ করে এসএমই বিনিয়োগের ওপর জোর দেন। নারীদের আর্থিক স্বাধীনতা এবং উদ্যোক্তা হওয়ার গুরুত্ব তুলে ধরে দৃঢ় সংকল্প ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান জনাব মোঃ আবদুর রহিম এবং ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখার ব্যবস্থাপক জনাব জয়নাল আবেদীনসহ শাখার ও প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ

৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই

কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত