ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

হাইমচরে জেলেদের হামলায় মৎস্য অফিসারসহ আহত ৫, ইউপি সদস্যসহ আটক ৪


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ২৩-১০-২০২৪ বিকাল ৫:৫১

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনায় মা ইলিশ রক্ষার্থে অভিযান পরিচালনাকালে জেলেদের হামলায় উপজেলা মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হকসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় ইউপি সদস্যসহ চার জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য অফিস। আটককৃত আবুল বাশার দর্জি হানারচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য। আটককৃত জেলেদের এক বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা নাজনীন তৃষা।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত  মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিসের ১০ জনের একটি টিম। রাত ১০টার দিকে হাইমচরের সীমানায় জাল ফেলে মাছ নিধন করছিল কতিপয় জেলে। মৎস্য অফিসের বোট তাদের দিকে এগিয়ে গেলে জেলেরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল মারতে শুরু করে। মৎস্য অফিসের লোকজন তাদের কাছাকাছি গেলে জেলেরা বৈঠা দিয়ে আঘাত করতে থাকে। জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তা এবং ৪ স্টাফ আহত হন। ৪০ মিনিট ধাওয়া করে ৪ জেলেকে আটক করতে সক্ষম হন মৎস্য অফিসের কর্মকর্তারা।

আটককৃত জেলেরা হলো- বারেক দর্জির ছেলে ইউপি সদস্য আবুল বাশার দর্জি (৪০), একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে আহম্মদ আলী (২৮), রুহুল আমিনের ছেলে আবদুল বারেক ছৈয়াল (৩২) এবং লক্ষ্মীপুর ইউনিয়নের ইমান রাড়ির ছেলে আহমেদ আলী (২৮)। পরে বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত জেলেদের এক বছর করে শশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা।  

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার বিকালে নদীতে অভিযানে যান তারা। অভিযান চলাকালীন রাতের অন্ধকারে অসাধু কিছু জেলে মাছ নিধন করছিল। জেলেদের দিকে অভিযানের বোট এগিয়ে গেলে তারা হিংস্রভাবে তাদের ওপর হামলা করে। তাদের হামলায় তারা আহত হওয়ার পরও জেলেদের ধাওয়া করে আটক করতে সক্ষম হন। পরে আহত মৎস্য কর্মকর্তা ও স্টাফরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, জেলেরা যেভাবে হিংসাত্মক হয়ে মৎস্য কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছিল তাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তাই আমি তাদের এক বছর করে সাজা প্রদান করেছি, যাতে ভবিষ্যতে কোনো জেলে কোনো কর্মকর্তার ওপর হামলা করার সাহস না পায়। যদি কোনো জেলে আবারো হামলা করে তাহলে তাদের আরো বড় ধরনের সাজা প্রদান করব। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

T.A.S / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক