দুর্গাপুরে বালু ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
নেত্রকোনার দুর্গাপুুরে আবুল কালাম (৩০) নামে এক বালু ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার বিরিশিরি ইউয়িনের নোয়াপাড়া এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত আবুল কালাম একই এলাকার মৃত জমির আলী দেওয়ানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াপাড়া এলাকায় বালু ব্যবসার নিজস্ব গদিঘরে প্রায়ই রাতযাপন করতেন আবুল কালাম। গত মঙ্গলবার রাতে বাড়ি থেকে রাতের খাবার শেষে গদিঘরে এসে ঘুমিয়ে পড়েন। বুধবার দুপুরে তার পরিবারের লোকজন তার মুঠোফোনে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
পরবর্তীতে তার ভাতিজা শাওন চাচার খোঁজে গদিঘরে এসে দেখতে পান ভেতর থেকে দরজা লাগানো। এ সময় চাচাকে ডাক দিলে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজনকে নিয়ে ঘরের দরজা ভেঙে গদিঘরে প্রবেশ করে দেখতে পান আবুল কালামের নিথর দেহ ঘরের আড়ার সাথে রশিতে ঝুলে আছে। এরপর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মো. বাচ্চু মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহটি তাদের কাছে হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
T.A.S / জামান
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ