ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ২৪-১০-২০২৪ দুপুর ১১:৪৫

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের মো. হারুন আর রশিদের বসতবাড়ির সড়ক দখল করে মসজিদের বারান্দা নির্মাণের নামে প্রতিপক্ষের বিরুদ্ধে পাকা বাড়ি নির্মাণ করে সড়কের জমি দখলের অভিযোগ উঠেছে।

পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত জেন্নাত আলীর ছেলে বাবুল গাজী, খলিল গাজী, নুরুল ইসলাম হাওলাদার ও আইয়ুব আলী হাওলাদারের বিরুদ্ধে রশিদ হাওলাদারের জমি দখলসহ বসতবাড়ির গাছ কাটার অভিযোগে ভুক্তভোগী মো. হারুন আর রশিদ গত ১৯ অক্টোবর বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেছেন।

বুধবার (২৩ অক্টোবর) আদালত মামলাটি তদন্তের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশমাম হোসেনকে নির্দেশ দিয়েছে এবং বিরোধীয় ওই সম্পত্তি নিয়ে যাতে আইনশৃঙ্খলার কোনো অবনতি না হয়, বিষয়টি দেখার জন্য বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলামকে নির্দেশ দেয়া হয়েছে। তবে আদালতের ওই নির্দেশ অমান্য করে প্রতিপক্ষ সড়কের জমির ওপর পাকা ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, পৌরসভার ৪নং ওয়ার্ডের জমি নিয়ে বিরোধের ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কাজ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

T.A.S / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন